একই কবরস্থানে চিরনিদ্রায় স্বামী–স্ত্রী ও শিশু সন্তান, উত্তরা অগ্নিকাণ্ডে হৃদয়বিদারক পরিণতি
রাজধানীর উত্তরা এলাকায় সংঘটিত এক মর্মান্তিক অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে একটি পরিবারের সব আলো। আগুনে প্রাণ হারানো ছয়জনের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একই পরিবারের তিন সদস্য—স্বামী, স্ত্রী ও তাদের দুই বছরের শিশু সন্তানকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। হৃদয়বিদারক এই দৃশ্য শনিবার এলাকাবাসী ও স্বজনদের চোখে জল এনে দেয়। শেষ বিদায়ে ভারী হয়ে ওঠে গ্রাম শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীবাড়ি এলাকায় নেমে আসে শোকের ছায়া। বেলা ১১টায় পারিবারিক কবরস্থানে জানাজা শেষে একসঙ্গে দাফন করা হয় কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশানকে। জানাজায় অংশ নেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। একসঙ্গে তিনটি কবর খোঁড়া হয়, পাশাপাশি চিরনিদ্রায় শায়িত করা হয় একটি সম্পূর্ণ পরিবারকে। উপস্থিত অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। যারা আর ফিরবে না নিহত কাজী ফজলে রাব্বি রিজভী ছিলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ির বাসিন্দা। তার পিতা কাজী খোরশেদ আলম এলাকায় পরিচিত একজন ব্যক্তি। আফরোজা আক্তার সুবর...